গোলাপগঞ্জে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে জেলা ছাত্রশিবিরের সাবেক নেতা গোলামুর রহমান গোলাবকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার আওতাধীন কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্র।
শুক্রবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে বাগলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামের মরহুম মাওলানা আব্দুল মালিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাবেক এই শিবির নেতা গোলামুর রহমান গোলাব নাশকতার মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, শনিবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed