Main Menu

বাহুবলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২৮ জুুলাই উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫টি ঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন,পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মুদ্দত আলী প্রমুখ।

Share





Related News

Comments are Closed