পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৩ জুলাই) দুপুরে জেলা মৎস দপ্তরের আয়োজনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড় অফিসের নানা কর্মপরিকল্পনা, বিগত বছরের অর্জন ও মৎস্য চাষীদের প্রশিক্ষণ সহ নানা বিষয় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় সদর উপজেলা মৎস কর্মকর্তা ফজল ইবনে কাওসার আলী, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনেRead More
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More



Comments are Closed