প্রাইভেটকার খাদে পড়ে দম্পতিসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে সাহার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ফরাজী মঞ্জিলের বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও তার শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ‘গিয়াস উদ্দিন মাহমুদ প্রাইভেট কারটি নিজেই চালিয়ে ঢাকা থেকে ফেনীতে তার বাড়িতে যাচ্ছিলেন। দ্রুতগতির কারণে পথে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে কারে থাকা তিনজনই নিহত হন।
এসআই প্রেমধন মজুমদার বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মরদেহ তিনটি ফাঁড়িতে রাখা হয়েছে।
Related News
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোরRead More
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More



Comments are Closed