Main Menu

ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী একটি বাস দুমড়ে-মুচড়ে ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার জাজিরাগামী ‘বলাকা কমিউটার এক্সপ্রেস’ ট্রেনটি ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন থেকে আরও দুজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed