বন্ধন সংস্থার উদ্যোগে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরন
সুনামগঞ্জ প্রতিনিধি : রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে শারীরিক প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন উপহার দিয়েছে বেসরকারী উন্নয়ন ফাউন্ডেশন বন্ধন মানবিক কল্যাণ সংস্থা।
শনিবার (২৩ জুলাই) সকালে ৩০ নং ওয়ার্ড কাউন্সিলরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসানুর রহমান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর আলহাজ¦ মোহাম্মদ আবুল কাশেম অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ঢাকা শহর সমাজসেবা কার্যলয় ৬ এর সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা প্রতিবন্ধী ও অস্বচ্ছলদের স্বাবলম্বী করার উদ্যোগ নেয়ায় বন্ধন মানবিক কল্যাণ সংস্থাকে সাধুবাদ এবং ভবিষ্যতে ও সমাজকল্যাণ মূলক কাজের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
পরে বাছাইকৃত ১৫ জন শারীরিক প্রতিবন্ধীর কাছে ১৫টি হুইল চেয়ার ও ১৫ জন অস্বচ্ছল নারীকে ১৫টি সেলাই মেশিন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩০ নং ওয়ার্ড কাউন্সিলের সচিব মাহবুব আল আলম।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed