Main Menu

সাংবাদিক মোহিদের বিরুদ্ধে মামলা দায়েরে নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক একাত্তরের কথা পত্রিকার জ্যেষ্ঠ সহ সম্পাদক মো. মোহিদ হোসেনের বিরুদ্ধে জায়েদা আক্তার শান্তা নামের এক নারীর মামলা দায়েরের ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

শনিবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, ঢাকার খিলগাঁও নন্দীপাড়ার মৃত মোহন মিয়ার মেয়ে বর্তমানে সিলেট মহানগরীর তেলিহাওর এলাকার বাসিন্দা জায়েদা আক্তার শান্তা কর্তৃক নানা ধরনের অপপ্রচারের পরিপ্রেক্ষিতে সাংবাদিক মো. মোহিদ হোসেন গত ৩ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর জায়েদা আক্তার শান্তা সাংবাদিক মো. মোহিদ হোসেনের বিরুদ্ধে ৬ জুলাই জালালাবাদ থানায় মিথ্যা অভিযোগ এনে একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন, যা হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে।

Share





Related News

Comments are Closed