ভারতের প্রথম আদিবাসী প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে তিনি হলেন বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশটির প্রথম কোনো আদিবাসী ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (২১ জুলাই) পার্লামেন্টের ভোটে তিনি বিরোধী দলীয় প্রার্থী যশবন্ত সিংহাকে পরাজিত করেছেন। বেলা ১১টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। গণনার আগে সব ব্যালট বক্স উন্মুক্ত করে দেয়া হয়। ভোট গণনা শুরু হয়েছে দুপুর দেড়টায় পার্লামেন্ট ভবনে।তিন দফায় ভোট গণনা শেষে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ৫০ শতাংশের বেশি ভোটমূল্য পেয়ে ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি।
তিন দফা গণনার পর দ্রৌপদী মুর্মু মোট ভোটমূল্যের ৫১ দশমিক ২ শতাংশ পেয়েছেন। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, দ্রৌপদীর জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোটমূল্য। গণনায় দ্রৌপদী ভোটমূল্য পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭।
পরাজয় মেনে নিয়ে দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় প্রার্থী যশবন্ত সিংহা। আগামী ২৫ জুলাই ভারতের ১৫তম নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। তার একদিন আগে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই।
এরআগে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন দ্রৌপদী। উড়িষ্যার একটি পশ্চাৎপদ জেলার ময়ূরভঞ্জ গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নিয়েছেন তিনি। শত প্রতিকূলতা সত্ত্বেও তিনি লেখাপড়া চালিয়ে গেছেন। সাঁওতাল পরিবার থেকে এসেছেন দ্রৌপদী মুর্মু।
এদিকে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি প্রধান জে পি নাড্ডাসহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে তার বাসভবনে যাচ্ছেন।
এক টুইটে পরাজয় স্বীকার করে বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী যশবন্ত সিনহা বলেছেন, আমি ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে জয় পাওয়ায় দ্রৌপদী মুর্মুকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি আশা করি— প্রকৃতপক্ষে, প্রতিটি ভারতীয় আশা করে যে, ভারতের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভয়ডরহীন অথবা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসেবে কাজ করবেন।
প্রথম কোনও আদিবাসী নারী রাইসিনা হিলের মসনদে যাওয়ায় দেশজুড়ে এই সম্প্রদায়ের সদস্যরা উল্লাস-উদযাপন শুরু করেছেন। দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে রোড শোর মাধ্যমে মুর্মুর বিজয় উদযাপন শুরু হয়েছে। এছাড়াও বিজেপির অন্যান্য সব রাজ্য শাখাও বিজয় মিছিলের পরিকল্পনা করেছে।
দ্রৌপদী মুর্মু পেশায় শিক্ষক ছিলেন। ৬৪ বছর বয়সী ওড়িশার এই আদিবাসী নারী গত কয়েক দশক ধরে বিজেপির জন্য কাজ করে যাচ্ছেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed