তাহিরপুরে ভারতীয় বিড়িসহ ৪ চোরাকারবারি গ্রেপ্তার
তাহিরপুর প্রতিনিধি: ভারতীয় বিড়ির চালানসহ সুনামগঞ্জের তাহিরপুরে চার চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো,উপজেলার উওর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের মৃত লায়েছ মিয়ার ছেলে নোমানুল হক, একই গ্রামের মজলিশ মিয়ার ছেলে মুছা মিয়া, পার্শ্ববর্তী চরগাঁও গ্রামের জজ মিয়ার ছেলে শাহ আলম, আমবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে (নৌকা মালিক) নুরুল আমিন।
প্রসঙ্গত, বুধবার রাতে উপজেলার টেকেরঘাট সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার টেকেরঘাট সীমান্তে ওখানকার স্থানীয় চোরাকারবারীদের নিকট ওই চক্রটি ভারতীয় বিড়ির চালান বিক্রির জন্য নিয়ে যায়।
গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে থানার এসআই মো. সাইদুর রহমান টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই খায়রুল আলম সহ একদল পুলিশ ওই চক্রটিকে টেকেরঘাট নৌকা ঘাট থেকে গ্রেফতার করে। এরপর তাদের হেফাজত থেকে কয়েকটি কার্টুন ভর্তি ৪২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করে পুলিশ।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ চক্রটি দীর্ঘ দিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় ভারতীয় বিড়ি ক্রয়-বিক্রয় সহ মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল। মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে চার চোরাচালানীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed