জৈন্তাপুরে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্টিত
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে কোভিট-১৯ প্রতিরোধ ঝূকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় সর্বধর্মীয় নেতৃবন্দদের নিয়ে কর্মশালা অনুষ্টিত হয়েছে।
২১ জুলাই বুহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে এডাব এর সহযোগিতায় এবং জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস) এর বাস্তবায়নে নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সমন্বয়কারী মনির হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ৷
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জেছিস এর প্রজেক্ট সমন্বয়কারী মুমিন আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপাল বিজন চন্দ্র বিশ্বাস; মাওলানা সাইদুর রহমান, শংকর দাশ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির।
এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন, মন্দিরের পুরোহিত গণ ৷
বক্তারা কোভিট-১৯ মোকাবেলায় বিভিন্ন করণীয় দিক সম্পর্কে তুলে ধরেন এবং সর্বধর্মীয় প্রতিনিধির মাধ্যমে উপজেলার প্রতিটি নাগরিকদের নিকট বার্তা পৌছাতে সকলের সহযোগিতার আহবান জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed