Main Menu

সিলেটে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন শেখেরগাঁওয়ে মোছা. নীলিমা ফেরদৌসী ইভা (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। বুধবার বেলা ১১টার দিকে বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নীলিমা ফেরদৌসী ইভা শেখেরগাঁওয়ের সাজ্জাদুর রহমানের মেয়ে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, ইভা মানসিক ভারসাম্যহীন ছিলো বলে তার পারিবার জানিয়েছে। সে এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার সকাল ৯টার দিকে ইভা পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকাল ১০টার দিকে তার দেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে জালালাবাদ থানার একদল পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Share





Related News

Comments are Closed