বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ’র বার্ষিক বনভোজন
প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার বাসিন্দাদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন ‘বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৭ জুলাই রোববার নিউইয়র্কের এস্টোরিয়ার কুইন্স ব্রিজ পার্ক-এ বাঙালিদের মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রীতি অনুযায়ী ওইদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিসমুহের মধ্যে প্রথমে ছিল আলোচনা সভা। সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তামিম ইকবাল টিপু ও অন্যতম সদস্য মোস্তফা অনিক রাজের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রস্থ জালালাবাদ সমিতির সভাপতি বদরুল খান।
বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ সমিতির সাধারণ সম্পাদক ময়নুল হক, যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা শাহ নেওয়াজ, সংগঠনের অন্যতম উপদেষ্টা নুরুল হক, আনাম আহমেদ, শফিকুর রহমান ও নুরুল ইসলাম।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন ইমদাদুল হক ইকবাল, মাশুক আহমদ অহিদ, জমির হোসেন, আলী আহমদ, দুলাল আহমদ, নুরুজ্জামান, সোহেল আহমদ, মিন্টু আহমদ, জাবেদ আহমদ, আফজাল মিয়া শামীম, কামরুল হাসান ফয়সল, আফজাল হোসেন প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ফয়ছল কবির। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
সারাদিন ও মধ্যরাতব্যাপী অনুষ্ঠিত কর্মসূচি সমুহের মধ্যে ছিল, শিশু-কিশোর ও মহিলাদের নিয়ে নানা ধরণের ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বিতরণের জন্য ১ম পুরস্কার স্পন্সর করেন মোগা হোমস রিয়েলিটি, ২য় পুরস্কার স্পন্সর করেন বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ, ৩য় পুরস্কার স্পন্সর করেন শাহ নেওয়াজ, ৪র্থ পুরস্কার স্পন্সর করেন এ্যালমহাস্ট মেডিক্যাল ক্লিনিক ইউএসএ, ৫ম পুরস্কার স্পন্সর করেন এ্যাটনি এট ল’ অশোক কর্মকার, ৬ষ্ঠ পুরস্কার স্পন্সর করেন জাহিদ হোসেইন, ৭ম পুরস্কার স্পন্সর করেন সোহেল খান এবং ৮ম পুরস্কার স্পন্সর করেন হামিম রশীদ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।
অনুষ্ঠানের সমাপনি পর্বে অতিথিবৃন্দসহ উপস্থিত সদস্যদের নৈশ্যভোজে আপ্যায়িত করা হয়।-বিজ্ঞপ্তি
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed