ছাতকে সাতদিন ধরে নিখোঁজ প্রবাসীর স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে ঘরে তিন সন্তান রেখে নিরুদ্দেশ হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। এ বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) ভাশুরের স্ত্রী ছাতক থানায় একটি জিডি করেছেন।
এর আগে গত বুধবার (১৩ জুলাই) সকালে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাড়িতে তিন সন্তান রেখে বের হন ওই প্রবাসীর স্ত্রী। তখন থেকেই ওই গৃহবধূ নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ গৃহবধূ উপজেলার নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ গ্রামের ওমান প্রবাসীর স্ত্রী। তার যমজ কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।
জানা গেছে, বাবার বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও ওই গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি ও বন্ধ। এরপর মঙ্গলবার (১৯ জুলাই) তার ভাশুরের স্ত্রী ছাতক থানায় একটি জিডি করেছেন।
স্থানীয় ফজর আলীর স্ত্রী রোফেজা বেগম জানান, বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূ বেপরোয়াভাবে মোবাইল ফোনে কথাবার্তা বলতেন। তাদের ধারণা, বাবার বাড়ি যাওয়ার কথা বলে সেখানে না গিয়ে কারও হাত ধরে পালিয়েছেন ওই প্রবাসীর স্ত্রী।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান, ওই গৃহবধূ গত ১৩ জুলাই নিখোঁজ হন। এ ঘটনায় মঙ্গলবার (১৯ জুলাই) তার জা ছাতক থানায় একটি জিডি করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed