কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম আল সাবাহ।
মঙ্গলবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে এ বিষয়ে একটি আমিরি ডিক্রি জারি করা হয়েছে। সেই সঙ্গে শেখ মোহাম্মদ আল সাবাহকে নতুন সরকারের সদস্য মনোনীত করার নির্দেশও দেওয়া হয়েছে। খবর গালফ নিউজের।
শেখ সাবাহ আল খালিদ পদত্যাগ করার পর প্রায় তিন মাস দেশটির প্রধানমন্ত্রী পদ শূন্য ছিল।
নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি কুয়েতের ১২তম আমির শেখ সাবাহ আল সালেম আল সাবাহের চতুর্থ ছেলে। তার বাবা শেখ সাবাহ আল সালেম ১৯৬৫-১৯৭৭ সাল পর্যন্ত কুয়েত শাসন করেছিলেন।
শেখ মোহাম্মদ ক্যালিফোর্নিয়ার ক্লেরমন্ট কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মধ্যপ্রাচ্য স্টাডিজে পিএইচডি করেছেন।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed