সিলেটে ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী ছাত্রী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ধর্ষণের শিকার এক বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ছাত্রী (২০) অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মঙ্গলবার (১৯ জুলাই) রাতে তরুণীর বোনের দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই যুবকের নাম আল আমিন (২৫)। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আল আমিন দক্ষিণ সুরমা উপজেলার শৈষ্যউরা গ্রামের মৃত আয়না মিয়ার ছেলে।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, ‘বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে বিভিন্ন সময়ে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে থানায় মামলা হয়। মামলার পর রাতেই অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই তরুণীরা ৫ ভাই-বোন। মা-বাবা ও তরুণীসহ পরিবারের ৬ জন প্রতিবন্ধী। তার এক বোনের (মামলার বাদী) আয়ে তাদের সংসার চলে। ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ৫ থেকে ৬ বছর আগে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। তরুণী এখন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত ওই বিদ্যালয়ের অস্থায়ী দপ্তরীর দায়িত্বে আছে। প্রায় ৭ মাস আগে বিদ্যালয় ছুটির পর ওই যুবক একদিন বিকেলে ভয় দেখিয়ে জোরপূর্বক তরুণীকে ধর্ষণ করেন। এরপর এভাবে আরও ৭ থেকে ৮দিন ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না বলার জন্য ওই যুবক তরুণীকে হুমকি ও ভয় দেখান বলে অভিযোগ।
এজাহারে আরও বলা হয়, গত ৬ জুলাই বুধবার তার চলাফেরা ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের কাছে গিয়ে তরুণীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি গত শুক্রবার (১৫ জুলাই) স্বজনরা নিশ্চিত হন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed