বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজারে স্কয়ার লিমিটেডের ঔষধ বহনকারি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আসাদুজ্জামান মুন্না নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের খশির নামনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আসাদুজ্জামান মুন্না (২০) উপজেলার শেওলা ইউনিয়নের কুয়েত প্রবাসী সাহাব উদ্দিনের পুত্র। সে বিয়ানীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র বলে তার সহপাঠীরা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার থেকে বাড়ি ফেরার পথে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের বৈরাগীবাজার খসির নামনগর সড়কের সামনে আসলে বিয়ানীবাজারগামী স্কয়ার লিমিটেডের ঔষধ বহনকারি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মুন্না ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় স্কয়ার লিমিটেডের চালক পালিয়ে যায়। তবে স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করেন।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, মুন্না নামের একটি ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি আটক করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed