Main Menu

বিয়ানীবাজারে দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রাম থেকে রাজমহল এক্সপ্রেসের কর্মচারি এক তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে বিয়ানীবাজার থানা পুলিশ ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্তলাশ উদ্ধার করে।

আত্মহননকারি তরুণ মোহাম্মদ আলী (১৮) বিয়ানীবাজার পৌরশহরের রাজমহল এক্সপ্রেসের কর্মচারি। সে পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি এলাকার কবিরা গ্রামের আবুল কালামের পুত্র।

স্থানীয় কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম সায়েক জানান, বিয়ানীবাজার পৌরশহরের অবস্থিত নিজ কর্মস্থল রাজমহল এক্সপ্রেসে গত দুইদিন থেকে মোহাম্মদ আলী কাজে না যাওয়ায় মঙ্গলবার রাজমহল এক্সপ্রেস কর্তৃপক্ষ তার খোঁজে নয়াগ্রামের কবির আহমদের কলোনিতে আসলে সে যে ঘরে ভাড়া থাকতো সে ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে বিয়ানীবাজার থানা পুলিশের দায়িত্বশীলরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খোলে দেখেন মোহাম্মদ আলীর ঝুলন্ত মরদেহ।

বিয়ানীবাজার থানার এসআই প্রদ্যুত কুমার জানান, তারা লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন। প্রাথমিকভাবে বিষয়টি আত্নহত্যা মনে হয়েছে, ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Share





Related News

Comments are Closed