ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলীতে চতুর্মুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জের মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনুতোষ মল্লিক জানান, সিলেটগামী মডার্ন পরিবহনের একটি বাস, একটি সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও কাভার্ডভ্যানের চতুর্মুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হন। এ ঘটনায় আরও পাঁচ আহত হয়েছেন।
প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed