সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ এমপির কটুক্তি, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকাল ৫টার সময় দরগা গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে চৌহাট্টা জিন্দাবাজার হয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ। এ সময় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগের মন্ত্রী, এমপিদের ঔদ্ধত্যপূর্ণ ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। আওয়ামীগের লুঠপাট ও দূর্নীতির কারনে দেশের বিদ্যুৎ বিপর্যয় নেমে এসেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের উর্দ্ধগতির কারনে জনজীবন বিপর্যস্ত। এই অবস্থায় জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরানোর জন্য তারা ছাত্রদলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আমরা সিলেট জেলা ও মহানগর ছাত্রদল এই সমাবেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। -বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed