শাল্লায় বন্যার্তদের মাঝে মুনির ফাউন্ডেশনের ত্রান বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আরিফনগরে মুনির ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ১নং আটগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রবাদ রঞ্জন দাসের সভাপতিত্বে ও সমাজসেবী আব্দুল কাইয়ুমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাও শাখার ইনচার্জ মাওলানা জুনাইদ আল-হাবিব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলেমে দ্বীন অন্ধ হাফেজ নূরে আলম সিদ্দিকী, সমাজসেবী ইকবাল হোসেন, মাওলানা আবুল হাশেম, আনোয়ার হোসাইন, মোবারক হোসাইন ও মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর ফুডপ্যাক বিতরণ করা হয়। প্রতিটি ফুডপ্যাকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ বক্স ওরস্যালাইন, ২ পাতা প্যারাসিটামল ও ১ টি সিরাপ প্রদান করা হয়।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed