ওসমানীনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কামারগাঁ গ্রামে মাহমদ আলীর পুকুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিশু সুমায়েল আহমদ (৫) ও জাকিয়া সুলতানা (৪)। সুমায়েল কামারগাঁ গ্রামের পাতির আহমদের পুত্র ও জাকিয়া একই গ্রামের ফুসবা বেগমের মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এক সাথে গোসল করতে পুকুরে নামে সুমায়েল ও জাকিয়া।
এসময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের স্বজন ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় ওসমানীনগর থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম মাঈন উদ্দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed