পৌনে ৩ কোটি টাকা জরিমানা দিল গ্রামীণফোন, রবি ও বাংলালিংক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় জরিমানার দুই কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পরিশোধ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর- রবি, গ্রামীণফোন ও বাংলালিংক।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রবি দুই কোটি ১০ লাখ, গ্রামীণফোন ৫২ লাখ ৫০ হাজার এবং বাংলালিংক ১৫ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করেছে। গত ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন এবং ১৪ জুলাই রবি পে-অর্ডারের মাধ্যমে জরিমানার এই অর্থ পরিশোধ করে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৫ (৫) ধারা অনুযায়ী গত ১০ এপ্রিল অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত অনুসারে আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অপারেটরদের নির্দেশনা প্রদান করা হয়।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed