ছাতকে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা জাপার উদ্দ্যোগে গোবিন্দগঞ্জ নগর ভবনে দলীয় অস্থায়ী কার্যালয়ে ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
উপজেলা জাপার সভাপতি আবুল লেইছ কাহারের সভাপতিত্বে ও যুব সংহতির সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আ ন ম ওহিদ কনা মিয়া।
অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা হাজী মাহমদ আলী সেলিম আহমদ, দোয়ারবাজার উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক নুর হুসেইন মুহম্মদ আব্দুল্লাহ, রমজান আলী, দিলবর আলী, ইরফান আলী, আতাউর রহমান, ডাক্তার আব্দুল মান্নান পীর, যুব নেতা ছমির উদ্দীন, রাসেল আহমদ, রিপন আহমদ, খালেদ আহমদ, হারিছ আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ন ম ওহিদ কনা মিয়া বলেন, সাবেক রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাষ্ট্রপতি।
সাবেক রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদ এরশাদ এর ৩য় মৃত্যু বার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন মাওলানা হোসাইন আহমদ।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed