গোলাপগঞ্জে বাস উল্টে ৩০ যাত্রী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে বাস উল্টে আহত হলেন অন্তত ৩০ জন যাত্রী। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জকিগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া যাত্রীবাহি বাসটি ঘটনাস্থলে পৌছামাত্র উল্টে অর্ধেক পানিতে নিমজ্জিত হয়ে যায়। এসময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগতিতে চালাতে গিয়ে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পাশেই সড়কের পাশে উল্টে যায়। এসময় যাত্রীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে গাড়ির ভেতর থেকে অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, বাসটি থেকে অন্তত ৩০ জন যা্ত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে কেউ মারা যাননি। ঘটনার পর চালক পলাতক রয়েছে।
Related News
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে চলমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটেরRead More
সিলেট-তামাবিল সড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যুRead More



Comments are Closed