সিলেটের চৌহাট্রায় দোকানের আগুন নিয়ন্ত্রনে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টার একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চৌহাট্টাস্থ নিউ সিলেট মটরসে নামে একটি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় দোকানটি বন্ধ ছিল।
রাত সাড়ে ৯টার দিকে বন্ধ দোকান থেকে ধোয়া বেরুতে দেখে আশপাশের দোকান মালিকরা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে সাথে সাথেই ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে পৌছে। প্রায় ২০ মিনিট চেষ্টার পর ফায়ার সার্ভিস দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে- এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের সূত্রপাত হতে পারে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed