এমএ হকের মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মহফিল করেছে সিলেট জেলা বিএনপি।
রোববার (৩ জুলাই) রাতে দরগাাহে হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেনাজাতপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এম এ হক ছিলেন বিএনপির পরিক্ষিত নেতা। তিনি জীবদ্দশায় দলকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেটে বিএনপিকে সংগঠিত করতে এম.এ হকের ভুমিকা স্মরণীয়। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, এ কে এম তারেক কালাম, নুরে আলম সিদ্দিকী খালেদ, আবুল কাসেম, শফিকুর রহমান শফিক, কোহিনূর আহমদ, এডভোকেট মুজিবুর রহমান, জসিম উদ্দিন, শরিফুল হক, আলী আকবর, সুরমান আলী, রেজাউল করিম আলো, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, রফিকুল ইসলাম শাহপরান, এস এম সুলাইমান, এডভোকেট ওবায়দুল রহমান ফাহমি, মাহবুবুল আলম, মনিরুল ইসলাম তুরন, তাজ উদ্দিন মাছুম, এডভোকেট ইসরাফিল আলী, কাজী ফুরাদ, অর্জুন ঘোষ, হাজী পাবেল, আল মামুন, সামছুর রহমান সুজা, এডভোকেট বোরহান উদ্দিন খন্দকার, খন্দকার ফরহাদ, কাউন্সিল রিপন আহমদ, আব্দুল মুনিম, শামছুর রহমান শামীম, নুরুল ইসলাম, রাসেল আহমদ রানা, আব্দুল মুকিত জাহাঙ্গীর, কয়েস আহমদ, ফজলে রাব্বি আফসান, রফিক আহমদ, মাসরুর রাসেল, রুবেল আহমদ, আলী আকবর রাজন, নাজিম উদ্দিন, নয়ব পাশা, আবজাল হোসাইন অপু, সানি আহমদ চৌধুরী, আশরাফুল আলম মাহি, কাশেম আহমদ, আব্দুল মুকিত জাহাঙ্গীর প্রমুখ।
Related News
সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখারRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর তালতলার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬Read More



Comments are Closed