সিলেটে ট্রলারের ধাক্কায় পুলিশের নৌকাডুবি, খোয়া গেছে অস্ত্র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদীতে ট্রলারের ধাক্কায় পুলিশের টহলরত একটি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা পুলিশ সদস্যরা সাঁতার কেটে তীরে উঠলেও খোয়া গেছে তাদের ব্যবহৃত শর্টগান ও চাইনিজ রাইফেল।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার চেঙ্গেরখাল নদীতে নৌকাযোগে পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পুলিশের নৌকায় একটি ট্রলার ধাক্কা দিলে মুহূর্তেই তা পানিতে তলিয়ে যায়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, কোম্পানীগঞ্জে প্রতিদিনই নৌকাযোগে পুলিশের নিয়মিত টহল চলে। আজও টহল চলাকালে একটি ট্রলার ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্যদের বহনকারী নৌকা ডুবে যায়। এ ঘটনার পর তিন পুলিশ সদস্য সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তাদের ব্যবহৃত একটি শর্টগান ও একটি চাইনিজ রাইফেল পানিতে পড়ে যায়। আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করতে ডুবুরিদের তৎপরতা অব্যাহত রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed