Main Menu

খোয়াই নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

মৃতরা হলেন- হবিগঞ্জ পৌরসভার যশোরআব্দা এলাকার সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া (১৭) ও একই এলাকার খেলু মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৫)।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বিকেলে একদল কিশোর শহরের যশোরআব্দা এলাকায় খোয়াই নদীর চড়ে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামে। এ সময় দুই কিশোর নদীর গভীরে চলে যায়। সাতার না জানার কারণে তারা আর ওঠতে পারেনি।

তাদের সহপাঠীরা পরিবারের লোকদের খবর দিলে পরিবারের লোকজন অনেক্ষণ খোঁজাখুঁজির পর তাদের নিথর দেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় তিনি শোকাহত পরিবারকে শান্তনা দেন।

Share





Related News

Comments are Closed