বন্যায় সিলেট জেলায় ৪০ হাজার ঘরবাড়ী বিধ্বস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সাম্প্রতিক স্মরণকালের ভয়াল বন্যায় সিলেট জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় সিলেট নগরীসহ ১৩টি উপজেলা ও ৫ টি পৌরসভা প্লাবিত হয়। এতে জেলার প্রায় ৩০ লক্ষ লোক পানিবন্দী হয়ে পড়েন।
বুধবার (২৯ জুন) পর্যন্ত জেলার ৬১৪ টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৫২ হাজার ৭৮৪ জন লোক আশ্রয় গ্রহণ করেন। প্রত্যক্ষভাবে গ্রামীন জনপদের ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩টি পরিবার বিভিন্নভাবে ঘরবাড়ি ভেঙ্গে এবং ফসল নষ্ট হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন। সিলেট জেলা প্রশাসন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আহসানুল আলম জানান, সিলেট সিটি কর্পোরেশন ব্যতিত জেলার ১৩টি উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪০ হাজার ৯১টি কাঁচা ঘরবাড়ি আংশিক/সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। উক্ত তালিকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাবর প্রেরণ করা হয়ছে এবং বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর ঘরবাড়ি নির্মাণ/মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ/অনুদান প্রদানের জন্য আবেদন জানানো হয়েছে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed