Main Menu

দোয়ারাবাজারে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুসল্লীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের মাইকে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামছুন নূর (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর (সোনাইনগর) গ্রামের মৃত রোয়াব উল্ল্যাহর পুত্র।

বুধবার (২৯ জুন) মাগরিবের আজান দিতে গিয়ে জীবনপুর (সোনাইনগর) গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বিকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের মজুর বাজার থেকে সদাই করে নিজ নৌকাযোগে বাড়ি ফেরার পথে স্থানীয় জীবনপুর (সোনাইনগর) জামে মসজিদের ঘাটে নৌকা রেখে মাগরীবের নামাজের জন্য একাকী মসজিদে ভিজা অবস্থায় আযান দিতে গিয়ে মাইক্রোফোন ধরলে বিদ্যুস্পৃষ্ট হয়ে মসজিদের ভিতরেই মৃত্যুবরণ করে।

নামাজ পড়তে আসা মুসল্লীরা মাইক্রোফোন হাত দিয়ে বুকের সাথে আকঁড়ে ধরা অবস্থায় মৃত দেখতে পান।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed