দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৮৮, সিলেটে ৫৩
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৮ জনে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকায় বন্যাসৃষ্ট দুর্ঘটনা ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ৫৩ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।
বুধবার (২৯ জন) বিকেলে সারাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত বন্যাকালীন পানিবাহিত বিভিন্ন রোগে ৭ হাজার ৭৩১ জন আক্রান্ত থাকলেও বুধবার এ সংখ্যা বেড়ে ৮ হাজার ৬৭৭ জনে দাঁড়িয়েছে।
এতে আরও বলা হয়, বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৩৬ জন। রোগটিতে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৩৫৩ জন। তবে এক্ষেত্রে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এছাড়া বন্যাকালীন বজ্রপাতে আক্রান্ত হয়েছেন ১৫ জন। এদের মধ্যে ১৪ জনেরই মৃত্যু হয়েছে। আর সাপের দংশনের শিকার হয়েছেন ১০ জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, বন্যার সময় পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৬২ জনের।
গত ১৭ মে থেকে ২৯ জুন পর্যন্ত বন্যায় সিলেট বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯, রংপুর বিভাগে ৫ ও ঢাকা বিভাগে একজনসহ মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। এ পর্যন্ত জেলাটিতে ২৬ জনের মৃত্যু হয়। আর সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। এছাড়া হবিগঞ্জ জেলায় চারজন ও মৌলভীবাজারে পাঁচজন মারা গেছেন।
অন্যদিকে, বন্যায় ঢাকা বিভাগের নেত্রকোনায় ১০ জন ও জামালপুরে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও শেরপুরে পাঁচজন করে, কুড়িগ্রামে চারজন এবং লালমনিরহাট ও টাঙ্গাইলে একজন করে মারা গেছেন।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed