সিলেট পাঠানটুলা জামেয়ার ছাত্রদের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা, সিলেটের প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, স¤প্রতি ভারতে এক টেলিভিশন বিতর্কে মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা:)-কে নিয়ে কটূক্তি মুসলমানদের কলিজায় আঘাত হেনেছে। অবিলম্বে কটূক্তিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নতুবা গোটা দুনিয়ায় আন্দোলন আরও তীব্রতর হবে। যার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:)-কে আমরা সবকিছুর চেয়ে বেশী ভালোবাসি। তাঁর মর্যাদা রক্ষায় ঈমানদাররা জীবন বিলিয়ে দিতেও কুন্ঠাবোধ করে না এবং কখনো করবে না, ইনশা আল্লাহ।
রোববার (১২ জুন) দুপুরে ভারতে মহানবী মুহাম্মদ (সা:) ও আয়েশা সিদ্দিকা (রা:)-কে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা, সিলেটের সাধারণ ছাত্রদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ছাত্র প্রতিনিধি হাফিজ সৈয়দ কাওছার আহমদের সভাপতিত্বে ও সহকারী ছাত্র প্রতিনিধি শাহরিয়ার আজিজের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামেয়ার প্রাক্তন ছাত্র প্রতিনিধি শরীফ মাহমুদ, জামেয়ার শিক্ষক মাওলানা খলিলুর রহমান, মাওলানা সাইফুর রহমান, হেলাল আহমদ, গিয়াস উদ্দিন, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মুখতার আহমদ, ছাত্রনেতা তাসনিম জায়েদ, ফাহাদুল হক, আব্দুর রহিম, জায়েদুল ইসলাম, হাফিজ আবুল মোহাইমিন নাঈম, শাকিল আহমদ, জাফর ইমরান ও হাফিজ মহসিন প্রমুখ।
Related News
সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায়Read More
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More



Comments are Closed