কুলাউড়ায় দুই স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণচেষ্টা, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ১১ জুন শনিবার রাতে কুলাউড়া থানায় মামলা হয়েছে। এলাকাবাসী ঘটনায় জড়িত তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
আটককৃতরা হলেন, বড়লেখা উপজেলার শাহিন আহমদ (২৪), তোফাজ্জল হক (২৪) এবং মো. হোসেন (২৬)।
থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই ছাত্রীর বাড়ি উপজেলার টিলাগাঁও ইউনিয়নে। তাদের একজনের বয়স ১২ ও অন্যজনের ১৪ বছর। তারা স্থানীয় একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে। শনিবার দুপুরে বিদ্যালয়ে পরীক্ষা শেষে তারা হেঁটে বাড়ি ফিরছিল।
এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা তিন যুবক তাদের জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যান। পরে তারা পাশের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের কাছে জঙ্গলে নিয়ে দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে যুবকরা দ্রুত তাদের আবারও অটোরিকশায় তুলে সেখান থেকে চলে যান।
বিকেলে ছাত্রীদের বাড়ির কাছে গিয়ে গাড়ি থেকে নামানোর সময় তারা জোরে চিৎকার শুরু করে। পরে এলাকার লোকজন ধাওয়া করে ওই তিন যুবককে আটক করে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আটক যুবকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে এক ছাত্রীর মা বাদী হয়ে তিন যুবককে আসামি করে মামলা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন, আটক যুবকদের ছাত্রীর মায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed