ভারতে বাস খাদে পড়ে নিহত ২৫, আহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ২৫ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরও ৬ জন।
রোববার (৫ জুন) মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। অন্তত ২৮ তীর্থযাত্রী ছিলেন বাসটিতে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, উত্তরাখণ্ডের উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে ঘটে ভয়ংকর দুর্ঘটনাটি। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। সবশেষ খবর অনুযায়ী মোট ২৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজ্য পুলিশের কর্মকর্তা অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এখন পর্যন্ত ৬ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিহতদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। তবে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে তারা জানায়।
ঘটনার পরপরই এক টুইট বার্তার মাধ্যমে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছেন, প্রতি মুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রাখছেন।
স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা করা হয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed