Main Menu

২৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সীতাকুণ্ডের আগুন নিয়ন্ত্রনে

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন ২৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

রবিবার (৫ জুন) রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গত ৪ জুন শনিবার রাতে ঘটা এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৯ জন নিহত এবং ৪৫০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে এখনও সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। দমকল কর্মীরা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে কাজ করছেন। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমান এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন।

Share





Related News

Comments are Closed