‘স্মার্ট সিটি নয়, পরিবেশ বান্ধব সিটি’র দাবীতে নৌকা বন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে ও সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার সহযোগিতায় ‘স্মার্ট সিটি নয়, পরিবেশ বান্ধব সিটি’ সকল নদ-নদীর ড্রেইজিং এবং পলিথিন বর্জনের দাবীতে নৌকা বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুন) বিকেলে সিলেটের সুরমা নদীতে এই নৌকা বন্ধন অনুষ্ঠিত হয়।
গ্রাসরুটস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাউন্সিলর নাজনীন আক্তার কনার সভাপতিত্বে ও সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক সন্দীপন শুভ এর পরিচালনায় নৌকার ওপর অনুষ্ঠিত নৌকা বন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট বিভাগের সমন্বয়ক দেবব্রত রায় দিপন, গ্রাসরুটস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকেরা সুলতানা জান্নাত, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, গ্রাসরুটস এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed