দেশে আরও ৩৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৬৫৭ জনে।
এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই অপরিবর্তিত রয়েছে।
রোববার (৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে শনিবার (৪ জুন) তার আগের ২৪ ঘণ্টায় ৩১ জনের করোনা শনাক্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৮৭৮ জন।
২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৩১৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Related News
কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ-আজারবাইজান
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যেRead More
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতারRead More



Comments are Closed