লালাবাজারে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক চ্যারিটি সংস্থা আমরা সবাই লালাবাজারীর উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) সকালে ভরাউট গ্রামের মোল্লাবাড়িতে আয়োজিত ফ্রি খৎনা ক্যাম্প পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন।
ফ্রি খৎনা ক্যাম্প-২০২২ চেয়ারম্যান মো সুরমান মিয়ার সভাপতিত্বে ও যুব সংগঠক আবদাল আহমদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আহাদ, সালেহা নূর চৌধুরী একাডেমির পরিচালক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ লোকমান আহমদ, লালাবাজার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম আহমদ প্রমুখ।
ক্যাম্পে এলাকার ৩৭ শিশু-কিশোরকে খৎনা দেন, ডা হাবিবুর রহমান।-সংবাদ বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed