জাফলং সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ দিলো বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে খাসিয়াদের গুলিতে নিহত যুবক মো. কবির হোসেনের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৮ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পশ্চিম জাফলং সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে এই লাশ হস্তান্তর করা হয়।
নিহত কবির হোসেন (৩২) পশ্চিম জাফলং ইউনিয়নের চম্পকনগর গ্রামের আব্দুল করিমের ছেলে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ মে বিকাল সাড়ে ৫টার দিকে চম্পকনগর গ্রামের কবির হোসেন, সেলিম মিয়া ও কামিল মিয়া মিলে মায়াবতী ঝর্নার পাশ দিয়ে ভারতীয় সীমানার ভেতর মায়াবতী এলাকায় ঢুকে পড়েন। এর মিনিট দশেক পরে ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। ওই সময় সেলিম ও কামিল দৌড়ে বাংলাদেশ সীমান্তে চলে আসেন। কিন্তু কবির হোসেন আসতে পারেননি।
২৬ মে দুপুরে মায়াবতী ঝর্নার পাশে কবির হোসেনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশকে জানান স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন।
লাশ ভারতীয় এলাকায় থাকায় বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। এরই প্রেক্ষিতে শনিবার সকালে লাশ হস্তান্তর করে বিএসএফ।
লাশ হস্তান্তরে বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডারগণ ছাড়াও গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) উপস্থিত ছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed