Main Menu

শ্রীমঙ্গলে নিবন্ধনহীন ২ ডায়াগনস্টিক সেন্টারে তালা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনিবন্ধিত দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার (২৮ মে) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এ অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. পার্থ সারথি সিংহ, সেনেটারি ইন্সপেক্টর বিনয় সিংহ রাউথিয়া, শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) ইউসুফ প্রমুখ।

অভিযানে শ্রীমঙ্গল শহরের কালীঘাট সড়কের ইনোভা ডায়াগনস্টিক সেন্টার ও স্টেশন সড়কের রেটিনা ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করে সিলগালা করে দেয়া হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ বাস্তবায়ন করতেই এ অভিযান পরিচালনা করা হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে শ্রীমঙ্গলের অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হবে।

Share





Related News

Comments are Closed