Main Menu

ঐতিহাসিক ফারাক্কা দিবস স্মরণে ন্যাপ ভাসানীর সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: শুস্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য আট বিভাগে ৮ টি ব্যারেজ চাই। ঐতিহাসিক ফারাক্কা দিবস স্মরণে ফারাক্কার বিকল্প নদী খনন বন্যা ও বৃষ্টির পানি সংরক্ষণের প্রকল্প দাবিতে ন্যাপ ভাসানীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) সিলেট নগরীর বন্দরবাজারের কোর্ট পয়েন্টে ঐতিহাসিক ফারাক্কা দিবস স্মরণে ফারাক্কার বিকল্প নদী খনন বন্যা ও বৃষ্টির পানি সংরক্ষণের প্রকল্প দাবিতে ন্যাপ ভাসানীর সমাবেশ অনুষ্ঠিত হয়।

ন্যাপ ভাসানী কেন্দ্রীয় চেয়ারম্যান বঙ্গদীপ এম এ ভাসানীর সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচলানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গদীপ এম এ ভাসানী।

তিনি বলেন সিলেটের সুরমা নদী খনন করা না হলে প্রতি বছর বন্যায় কবলিত থাকবে। সিলেটের মানুষ সরকারের প্রতি দাবি জানান বন্যায় সবাইকে বাড়ী বাড়ী গিয়ে সাহায্য পৌছে দিন।

এসময় উপস্থিত ছিলেন এ এ আলী জালালাবাদী, দেলোয়ার হোসেন ইমতিয়াজ, এম জি কিবরিয়া শহীদুল হক নগরী প্রমুখ।

Share





Related News

Comments are Closed