Main Menu

জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে জেলা বিএনপির ত্রাণ বিতরণ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের বিভিন্ন স্থানে বন্যার নামতে শুরু করেছে। কিন্তু মানুষের দুর্ভোগ এখনো কমছেনা। বন্যা পরবর্তী সময়ে অনেকের ঘর বাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। মানুষের ভিটামাটি বন্যায় তলিয়ে গেছে। আসবাবপত্র বিনষ্ট হয়েছে। বন্যার সময় পর্যাপ্ত সরকারী ত্রাণ না থাকায় মানুষ সীমাহিন কষ্ট শিকার করেছে। পানি নামতে শুরু করায় নতুন সঙ্কটে পড়েছেন বন্যা দূর্গতরা। বন্যার শুরু থেকে সিলেটের সব জায়গায় বিএনপির নেতাকর্মী সাধ্যমত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। এখনো সাধ্যমতো তাদের পাশে আছে। বন্যা পরবর্তী সময়ে পূনর্বাসনের জন্য বন্যায় ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সরকারী অনুদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামর্থবানদের এগিয়ে আসতে হবে।

তিনি মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে দিনভর জৈন্তাপুর উপজেলার ৬টি স্পটে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, বন্যার পানি নামার সাথে আরো সঙ্কটে পড়েছেন বন্যা কবলিত মানুষ। খাদ্য, নিরাপদ পানির সংকটের পাশাপাশি তারা স্বাস্থ্যঝুকিতে দিনযাপন করছেন। এমন সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে সামর্থ অনুযায়ী সবাইকে থাকতে হবে। তাদের বিপদে বিএনপি ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

Manual6 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী, কামরুল হাসান শাহীন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, বিএনপি নেতা মাহবুব আলম, আবুল খয়ের, জসিম উদ্দিন, ইনজাদ আলী ও জেলা যুবদল নেতা আব্দুল্লাহ শফি শাহেদ প্রমূখ।

 

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code