পঞ্চগড়ে কাঁচা চা পাতার মুল্য ১৮ টাকা দরে নির্ধারণ
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে কাঁচা চা পাতার মুল্য ১৮ টাকা কেজি দরে নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৮ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাঁচা চা পাতার মুল্য নিধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম এর সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের কর্মকর্তা ড.শামিম আলম মামুন,সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক, চাষী আমিরুল ইসলাম খোকন, আবু তোয়ারবুর রহমান, মো.আবু বক্কর সিদ্দিক, মো.সায়েদ আলী, নুরুজ্জামান শাহ, শাহজান খান, চা ফযাক্টরীর মালিকরা বক্তব্য রাখেন।
এসময় ক্ষুদ্র চা চাষী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, কাঁচা চা পাতার মুল্য ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃষ্টির পানিতে ভেজাপাতা থাকলে ১০ পারসেন কর্তন করতে পারবে। এবং বৃষ্টির পানি ছাড়া ভেজাপাতা ক্রয় করতে পারবে না ফ্যাক্টরীর মালিকরা।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed