নলজুরিতে ৭ম সিলেট জেলা স্কাউটস সমাবেশ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক : ‘শান্তিতে, দুর্যোগে, সেবায় স্কাউটিং’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী ৭ম সিলেট জেলা স্কাউটস সমাবেশ ২০২২ শুরু হয়েছে।
শুক্রবার সকালে এই সমাবেশ উদ্বোধন করেন, সিলেটের জেলা প্রশাসক ও জেলা স্কাউটস সভাপতি মো মজিবর রহমান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান। প্রধান স্কাউটস ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মো আতিকুজ্জামান রিপন ও আঞ্চলিক কমিশনার মুবিন আহমদ জায়গীরদার।
সিলেট জেলার সকল উপজেলা থেকে ৮০টি দলে মোট ১ হাজার ২০০ স্কাউটস সদস্য সমাবেশে যোগ দিয়েছেন।
সমাবেশ চলবে ১৬ মে পর্যন্ত। এই সময়ে মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটস সদস্যরা পারস্পরিক পরিচিত হওয়া সহ বিভিন্ন চ্যালেঞ্জ ও ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে প্রতিকূল পরিবেশ মোকাবেলার শিক্ষা রপ্ত করবেন।
এছাড়া অর্জিত শিক্ষা ও অভিজ্ঞা হাতেকলমে প্রয়োগের সুযোগ পাবে এবং ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগকালে কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘবে ভূমিকা রাখতে পারবেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed