সৌদীতে ১১ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক : বসবাস ও কাজের বৈধ কাগজপত্র না থাকা বিদেশি ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলছে সৌদী আরবে। গত এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এ দেশটির বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৮৪২ জন অবৈধ অভিবাসী ও অভিবাসন প্রত্যাশী।
সৌদী আইন-শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে দেশটির দৈনিক পত্রিকা আরব নিউজ জানিয়েছে, গ্রেপ্তার এই ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৯১৬ জনের সউদীতে বসবাসের জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেই এবং কাজের অনুমোদনপত্র (ওয়ার্ক পারমিট) নেই ১ হাজার ৮ জনের।
এছাড়া অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদীতে প্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছেন আরও ২ হাজার ৯১৮ জন।
এই অনুপ্রবেশকারীদের আশ্রয় ও যানবাহন সহায়তা দেওয়ার অভিযোগে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অনুপ্রবেশকারীদের ঠেকাতে সৌদী আরবের সরকার অত্যন্ত কঠোর। এমনকি, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়াও দেশটির আইন অনুযায়ী গুরুতর অপরাধ।
যদি কোনো সৌদী নাগরিক বা দেশটিতে বসবাসের অনুমোদন রয়েছে এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদন্ড ও ১০ লাখ রিয়াল (২ লাখ ৬০ হাজার ডলার) জরিমানা অথবা তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে সৌদী আরবের আইনে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed