সিলেটে তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে তরুণীকে গণধর্ষণের ঘটনায় মূলহোতাসহ দুইজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১০ মে) র্যাব-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক সোমেন মজুমদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ এপ্রিল ১৭ বছরের ওই তরুণীকে গামছা দিয়ে মুখ বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করা হয়। পরে তাকে অজ্ঞাত স্থানে ১০ দিন আটকে রেখে গণধর্ষণ করেন অপহরণকারীরা। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এমএমপির মোগলাবাজার থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। পরে এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ ও র্যারের একটি দল। অবশেষে ঘটনার ১০ দিনের মাথায় গত ৮ মে রোববার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজার সংলগ্ন জিতু মিয়ার কলোনির একটি বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়। তারা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জাফরাবাদ গ্রামের মৃত ইরফান আলী ছেলে আব্দুল আলী (৪০), পার্শ্ববর্তী ছবদলপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে মো. আলাউদ্দিন (৩২)। ওই তরুণীকে ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা, প্রাথমিকভাবে ওই তরুণী র্যাবকে জানিয়েছেন, তার মুখে গামছা বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় করে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রেখে আটক দুজনসহ অজ্ঞাতপরিচয় আরো ৪ থেকে ৫ জন মিলে ধর্ষণ করেছে। এ ঘটনায় জড়িত প্রধান আসামিসহ দুজনকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed