Main Menu

প্রাথমিকে বৃহস্পতিবার থেকে নতুন সময়সূচী

বৈশাখী নিউজ ডেস্ক : দেশব্যাপী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম নতুন সূচীতে শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১২ মে) থেকে ক্লাস হবে নতুন সময় সূচি মেনে। এ সংক্রান্ত সূচি মঙ্গলবার প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এতে বলা হয়েছে, সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী ১১ মে পর্যন্ত বন্ধ থাকবে। কোভিড-১৯ পরিস্থিতি উন্নতি হওয়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোকে আগামী ১২ মে থেকে নতুন সময় অনুযায়ী সরাসরি শ্রেণী কার্যক্রম শুরুর জন্য নির্দেশনা দেওয়া হলো।

(১). এক শিফট বিদ্যালয়ে শনিবার থেকে বুধবার ৯টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকাল ২টা ২৫ মিনিট পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণী সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে সকাল ৯টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত শ্রেণী পাঠদান চলমান থাকবে।

(২). দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়ে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা এবং বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণী সকাল ৯টা থেকে সকাল ১১টা ৫০ মিনিট পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) শ্রেণী পাঠদান চলমান থাকবে।

(৩). এক শিফট বিশিষ্ট বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণী কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়ে সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।

(৪). এক শিফট বিশিষ্ট বিদ্যালয়ে দৈনিক সমাবেশ সকাল ৯টা থেকে সকাল ৯টা ২৫ মিটিট পর্যন্ত এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়ে দৈনিক সমাবেশ সকাল সাড়ে ১১টা থেকে সকাল ১১টা ৫০ মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।

(৫). বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে রুটিন তৈরি করে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন নেবেন। (৬). ঢাকা মহানগরীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৯ সালের ২৯ জানুয়ারির পরিপত্র অনুসরণ করবেন। (৭). শিখন ঘাটতি পুরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। (৮). পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা চলবে।

Share





Related News

Comments are Closed