সিলেটে প্রতিবন্ধী শিশুদের ইস্ট হ্যান্ডস’র খাদ্য সামগ্রী প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রতিবন্ধী শিশুদের জন্য একমাসের খাদ্য সামগ্রী প্রদান করেছে ব্রিটিশ দাতব্য সংস্থা ইষ্টহ্যান্ডস। মঙ্গলবার (১০ মে) বিকেলে নগরীর জিন্দাবাজরস্থ গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন’র প্রতিবন্ধী শিশুদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী প্রদান করে ইষ্টহ্যান্ডস।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে শিক্ষিত করে তুলতে পারলে দেশ ও জাতির উন্নয়নে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমাদের সবার উচিত তাদের পাশে থাকা। আমি সবসময় চেষ্টা করি তাদের জন্য কিছু করার। আমার স্বপ্ন প্রতিবন্ধীরাও একদিন দেশের উন্নত নাগরিক হিসেবে পরিচিতি পাবে। তারা যেন অবহেলার শিকার না হয় সেজন্য আমি আমার ওয়ার্ডের প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছি। তাদের একটি তালিকা তৈরি করেছি। যাতে সহজে আমি তাদের হাতে বিভিন্ন সাহায্য সহযোগিতা পৌছে দিতে পারি। তিনি বলেন, ব্রিটিশ দাতব্য সংস্থা ইষ্টহ্যান্ডস সব সময় প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছে। কেবল বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে এ সংস্থাটি শিশু ও অসহায় মানুষদের কল্যাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও এই ফাউন্ডেশনের শিশুদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমি আনন্দিত। পাশাপাশি তিনি ইস্ট হ্যান্ডস’র চেয়ারম্যান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, ইস্ট হ্যান্ডস এর অন্যতম ট্রাস্টি, বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যাক্তিত্ব বাবলুল হক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক কোষাধক্ষ্য এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন যুক্তরাজ্যের ব্যুরো প্রধান আ. স. ম. মাসুম এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক, ইস্ট হ্যান্ডস এর অন্যতম ট্রাস্টি এমরান আহমদ এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক ও মহাসচিব বায়জিদ খান ও ব্যবস্থাপক স্বপন মাহমুদ ইষ্ট হ্যান্ডস’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, প্রতিবন্ধী ও শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ করে ইষ্টহ্যান্ডস মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এভাবেই প্রতিটি প্রতিবন্ধী শিশুর মুখে হাসি ছড়িয়ে পড়ুক। তারা বলেন, আগামীতেও যেন ইষ্টহ্যান্ডস এভাবে আমাদের পাশে থাকে।
অনুষ্ঠানে গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের শিক্ষিকা নৌমিতা রাণী, সুপারভাইজার রায়হান খানসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে ফাউন্ডেশনের ছাত্রী চাঁদনী ‘ও আমার সিলেটি ভাইসাব’ গানটি পরিবেশন করে।
উল্লেখ্য, ইষ্টহ্যান্ডস-এর মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমগুলো দেশে-বিদেশে কমিউনিটিতে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। এই বছর রমজানে ইষ্টহ্যান্ডস বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। বাংলাদেশে প্রতিবছর ৫ শতাধিক পরিবারকে পুরো এক মাসের বাজারসহ নানা উপহার সামগ্রী প্রদান করে থাকে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed