Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতা আজিজ খান সজিবকে বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিবকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাে. রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মো. মােস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এ সিদ্ধান্ত অনুমােদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিবকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মােস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল আজ এ সিদ্ধান্ত অনুমােদন করেন।

Share





Related News

Comments are Closed