Main Menu

ঈদের রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল-পটুয়াখালী মহাসড়কে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩ মে) রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল নগরীর শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে মোটরসাইকেল ‍আরোহী নিরব (২৫) এবং একই এলাকার নাছির হাওলাদারের ছেলে লিমন (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিরব তার মোটরসাইকেলে দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে বরিশালের দিকে আসছিলেন। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে ‍আসা আলফার (থ্রি হুইলার) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরব নিহত হন। আহত অবস্থায় লিমন ও সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল নেওয়ার পর লিমনও মারা যান। তাদের সঙ্গী সুমনের অবস্থাও আশঙ্কাজনক। অবস্থার অবনতি হওয়ায় সুমনকে ঢাকায় পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু তার আগেই নিহত‌দের এবং আহতকে উদ্ধার করে বরিশালে নেওয়া হয়।

Share





Related News

Comments are Closed